সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)-এর আসন্ন নির্বাচন উপলক্ষে সকল সদস্যকে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.bcsbd.org.bd ওয়েব পোর্টালে লগিন করে নিজ নিজ প্রোফাইলের তথ্য হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বিশেষ করে সাম্প্রতিক ছবি, মোবাইল নাম্বার, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ/ট্রেনিং সার্টিফিকেট এবং চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যথযথভাবে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
আসন্ন নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত ও নাম অন্তভুক্তির ক্ষেত্রে সদস্যদের হালনাগাদ তথ্য গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রোফাইলের তথ্য যাচাই ও হালনাগাদ করার জন্য সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
------বিশেষ নির্দেশনা -----
১. ওয়েবসাইট লগইন করে সকল সুবিধা গ্রহণ করা যাবে।
২. প্রথমবার ওয়েবসাইটে লগইন করার জন্য Forgot your password এ ক্লিক করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
৩. ওয়েবসাইটে লগইন করার জন্য মেম্বারশিপ আইডি (Format: AM00123, M00023, F00121), ইমেইল, মোবাইল (Format: 01711234567) প্রয়োজন হবে।
৪. মেম্বারশিপ আইডি ভুলে গেলে ওয়েবসাইটের Membership -> Member List -> Advance Search এ গিয়ে মেম্বারশিপ আইডি বের করা যাবে।
৫. অতীতে তথ্যে দেয়া ইমেইল এবং মোবাইল ভুলে গেলে, না দিয়ে থাকলে অথবা যে কোনো সহযোগিতার জন্য অফিসের নাম্বারে যোগাযোগ করতে হবে। (অফিসের মোবাইল : 01726025625, 01753827949)
৬. সোসাইটির সকল তথ্য সম্পর্কে আপডেট থাকার জন্য ওয়েবসাইট ভিজিট এবং সোসাইটির অফিসিয়াল নিম্নোক্ত পেজে লাইক ও গ্রুপে জয়েন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
· BCS Facebook Page: https://www.facebook.com/BangladeshComputerSociety
· BCS Facebook Group: https://www.facebook.com/groups/bcs1979
· BCS Linkedin: https://www.linkedin.com/company/bangladesh-computer-society-bcs/
ধন্যবাদন্তে,
এলিন ববী
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি