স্মারক নংঃ বিসিএস/শু.বার্তা/২০২৬/০১ তারিখঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শুভেচ্ছা বার্তা
গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরংকুশ বিজয় লাভ করায় বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)-এর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা বিশ্বাস করি, এই বিজয় জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিফলন।
আমাদের প্রত্যাশা ও অঙ্গীকার:
আমরা নবনির্বাচিত সরকারের উত্তরোত্তর সাফল্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সার্বিক সমৃদ্ধি কামনা করি। প্রত্যাশা করি, তথ্যপ্রযুক্তিনির্ভর একটি উন্নত রাষ্ট্র গঠনে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি সরকারের অন্যতম সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।
শুভেচ্ছান্তে,
কার্যনির্বাহী কমিটির পক্ষে,
এলিন ববী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সোসাইটি |